Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন মার্চের শেষে

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে মার্চের শেষ সপ্তাহে। বৃহস্পতিবার সিন্ডিকেট বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন মার্চের শেষে
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে মার্চের শেষ সপ্তাহে। বৃহস্পতিবার সিন্ডিকেট বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে, আগমী মঙ্গলবার এ নিয়ে সেনেট বৈঠক বসবে। তারপরই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন উপাচার্য আশুতোষ ঘোষ। আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তীকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর কথা চলছে। অন্যদিকে, সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে, তিন বছরের অনার্স ডিগ্রির নাম পরিবর্তন করা হবে জাতীয় শিক্ষানীতি মেনে। শিক্ষানীতি কার্যকর হওয়ার পরে বর্তমানে এই কোর্সটির সর্বভারতীয় স্বীকৃতি নেই। পাশাপাশি, কলেজগুলির ছুটি না কমিয়ে পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে কীভাবে ক্লাসের সংখ্যা বাড়ানো যায় তা নিয়ে সিন্ডিকেটকে একটি প্রস্তাব দিতে চাইছে অল বেঙ্গল প্রিন্সিপালস কাউন্সিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ