Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাজি: সবেবরাতেও বিধি বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

সবেবরাতেও কোনো বেআইনি বা পরিবেশের পক্ষে হানিকারক বাজি পোড়ানো যাবে না। দীপাবলি ও ছটপুজোর পর এল এমনই নির্দেশ।

বাজি: সবেবরাতেও বিধি বেঁধে দিল কলকাতা হাইকোর্ট
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবেবরাতেও কোনো বেআইনি বা পরিবেশের পক্ষে হানিকারক বাজি পোড়ানো যাবে না। দীপাবলি ও ছটপুজোর পর এল এমনই নির্দেশ। বিষয়টি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশকে নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আদালত জানিয়েছে, রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে না।  আগামীকাল বুধবার সবেবরাতে বেআইনি বাজি পোড়ানোকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ সোমবার এক নির্দেশে জানিয়েছে, ‘অনুমতি নেই এবং পরিবেশের পক্ষে ক্ষতিকর এমন কোনো বাজি সবেবরাতের সময় পোড়ানো যাবে না।’ বিষয়টি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশকে নিশ্চিত করতে হবে। মামলাকারী এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পরে কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে একটি রিপোর্ট দিতে হবে পর্ষদ ও পুলিশকে। ওই রিপোর্ট দিতে হবে পরবর্তী শুনানির আগেই। উল্লেখ্য, পরবর্তী শুনানি এপ্রিলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ