Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা: আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করল কলকাতা হাইকোর্ট

একপক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন নির্ধারণ করলে সেই নির্দিষ্ট দিনে শুনানি নাও হতে পারে।

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা: আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করল কলকাতা হাইকোর্ট
  • ২১ এপ্রিল, ২০২৫ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানি চেয়ে আবেদন করা হয়। এই মামলার একাংশের তরফে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জানানো হয়, অন্তর্বর্তী নির্দেশ রয়েছে। তার ফলে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রেক্ষিতে দ্রুত শুনানি হোক। ডিভিশন বেঞ্চ জানায়, মামলায় সমস্ত পক্ষকে নোটিশ দিতে হবে। সমস্ত পক্ষ শুনানির দিন নির্ধারণ করে আবেদন করবে। একপক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন নির্ধারণ করলে সেই নির্দিষ্ট দিনে শুনানি নাও হতে পারে।

Advertisement

আদালতের নির্দেশ অনুযায়ী সব পক্ষকে নোটিশ দেওয়া হয়। এরপর আজ, সোমবার আদালত আগামী সপ্তাহে এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। সম্প্রতি প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন। এই মামলা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠে ছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সৌমেন সেন মামলা থেকে সরে দাঁড়ান। তারপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠান।

Advertisement
সম্পর্কিত সংবাদ