Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন কলকাতা হাইকোর্টের, ভোট মিটলেই করতে হবে আত্মসমর্পণ

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় স্বস্তি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। জেলের বাইরে থেকেই তিনি লড়বেন নন্দীগ্রামের উপনির্বাচন।

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন কলকাতা হাইকোর্টের, ভোট মিটলেই করতে হবে আত্মসমর্পণ
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় স্বস্তি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। জেলের বাইরে থেকেই তিনি লড়বেন নন্দীগ্রামের উপনির্বাচন। ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ছ’টি ফৌজদারি মামলায় তাঁকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালত এই নির্দেশ দিয়েছে।

Advertisement

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২০ অক্টোবর পর্যন্ত জামিনে থাকতে পারবেন মিলন প্রধান। ফলে ৬ অক্টোবরের নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারেও অংশ নিতে পারবেন তিনি। তবে ২১ অক্টোবর তাঁকে সংশ্লিষ্ট ট্রায়াল কোর্টে আত্মসমর্পণ করতে হবে এমনটা জানান বিচারপতি। ছ’টি মামলার প্রতিটিতে ২০ হাজার টাকা করে জামিনের বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় এই মামলাগুলি দায়ের হয়েছিল। মামলাগুলির মধ্যে খুন, খুনের চেষ্টা এবং অস্ত্র আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। 

উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে জেতার পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও জয় পেয়েছিলেন। পরে তিনি ভবানীপুর আসনটি ধরে রাখার সিদ্ধান্ত নেওয়ায় নন্দীগ্রাম আসনটি খালি হয়। সেই আসনেই কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিলন প্রধান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ