Bartaman Logo
১০ জুন, ২০২৬

কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধি ২ শতাংশ

কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধি ২ শতাংশ
  • ২৯ মার্চ, ২০২৫ ১৯:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও দুই  শতাংশ ডিএ বৃদ্ধি পেল। সাম্প্রতিককালের মধ্যে এই প্রথম ডিএ বৃদ্ধির হার এত কম। করোনাকালের পর স্থগিত হয়ে যাওয়া ডিএ যখন আবার চালু হল তারপর থেকে দু’শতাংশ ডিএ ঘোষণা হয়নি। প্রতিবার তিন অথবা চার শতাংশ হয়েছে। যদিও ডিএ ঘোষণার ফর্মুলা হল মূল্যবৃদ্ধির হার। সরকারিভাবে যেহেতু বলা হচ্ছে, বিগত কয়েকমাসে মূল্যবৃদ্ধির হার কমেছে, তাই ডিএ বৃদ্ধির হারও সেই অনুপাতে কম। ২০২৫ সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে এই ডিএ। ৪৮ লক্ষ ৬৬ হাজার কেন্দ্রীয় কর্মী এবং ৬৬ লক্ষ ৫৫ হাজার অবসরপ্রাপ্ত কর্মী এতে উপকৃত হবেন। দুই শতাংশ ডিএ বৃদ্ধির ফলে বর্তমানে মূল বেতনের সঙ্গে যুক্ত হবে মোট ৫৫ শতাংশ ডিএ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ