Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্দরে নোঙর করা জাহাজ থেকে গঙ্গায় ঝাঁপ কেবিন ক্রুর, তল্লাশিতে ডিএমজি

বন্দরে নোঙর করে রাখা জাহাজ থেকে ঝাঁপ দিলেন কেবিন ক্রু। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতা বন্দরে।

বন্দরে নোঙর করা জাহাজ থেকে গঙ্গায় ঝাঁপ কেবিন ক্রুর, তল্লাশিতে ডিএমজি
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্দরে নোঙর করে রাখা জাহাজ থেকে ঝাঁপ দিলেন কেবিন ক্রু। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতা বন্দরে। নিখোঁজ ওই ক্রু শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গিয়েছে। রাতভর তল্লাশি চালিয়েও তাঁর খোঁজ মেলেনি।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাহাজটি চট্টগ্রাম হয়ে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। কলকাতা বন্দরে সেটি নোঙর করা ছিল। রাত সাড়ে ১১টা নাগাদ জাহাজে থাকা অন্যান্যরা ‘ঝুপ’ করে গঙ্গায় কিছু পড়ার শব্দ পান। সঙ্গে সঙ্গে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। খেয়াল করেন, তাঁদের সঙ্গে থাকা এক কেবিন ক্রু নেই। ধারণা করা হয়, ওই শ্রীলঙ্কার অধিবাসী ওই কেবিন ক্রু ঝাঁপ দিয়েছেন। তাঁরা বিষয়টি ক্যাপ্টেনকে জানান। ক্যাপ্টেন বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বন্দরের তরফে বিষয়টি জানতে পারে পশ্চিম বন্দর থানা। কলকাতা পুলিশের ডিএমজি টিম গিয়ে রাতভর গঙ্গায় তল্লাশি চালায়। শুক্রবার সারাদিন তাঁর খোঁজ চালায় ডিএমজি টিম। তাঁকে পাওয়া যায়নি। অন্যদিকে, শুক্রবার সকাল ৭টা নাগাদ আহিরিটোলা-বাঁধাঘাট লঞ্চ থেকে এক  যুবক ঝাঁপ দেন গঙ্গায়। তিনি ওই লঞ্চে যাত্রী সেজে উঠেছিলেন। লঞ্চটি ছেড়ে একটু এগতেই ঝাঁপ দেন তিনি। ডিএমজি তল্লাশি চালালেও তাঁর খোঁজ মেলেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ