Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ব্যর্থতা নিয়ে

ব্যর্থতা নিয়ে
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
২০২৪-এ অক্ষয় কুমারের একাধিক ছবি মুক্তি পেলেও অধিকাংশই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে ব্যর্থতা তাঁকে দমিয়ে দেয়নি। বরং নতুন উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন অক্ষয়। সদ্য মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘স্কাই ফোর্স’-এর ট্রেলার। এই আবহে একটি অনুষ্ঠানে ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। তিনি বলেছেন, ‘পরপর ফ্লপ হল, এটা প্রথমবার নয়। তবে কঠোর পরিশ্রম করে যেতে হবে। আমি নিজে এই ফর্মুলাই মেনে চলি। অন্যদেরকেও বলি। অনেক ব্যক্তি আমাকে বলেন, বছরে দু’টি ছবি করতে। তবে আমি যদি আরও বেশি কাজ করতে পারি, তাহলে কেন করব না?’ তাঁর সংযোজন, ‘আমার পুরো কেরিয়ার এই ডেডিকেশনের উপর ভিত্তি করেই রয়েছে। আমাকে বলা হয়েছিল কনটেন্ট ভিত্তিক ছবি না করতে, তবে আমি করেছি।’  
Advertisement
সম্পর্কিত সংবাদ