মেলবোর্ন: ব্যর্থতার মিছিলে ব্যতিক্রমী শুধু ধ্রুব জুরেল। ভারতীয়-এ দলের ১৬১ রানের মধ্যে তাঁর অবদান ৮০। বাকিরা মিলে করলেন ৮১। ওপেনার অভিমন্যু ঈশ্বরণ খাতাই খুলতে পারেননি। তাঁর পথের পথিক সাই সুর্দশনও। এই ম্যাচে যিনি ছিলেন প্রচারের আলোয়, সেই লোকেশ রাহুল আউট হলেন ৪ রানে। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ও সমসংখ্যক রান করে মাঠ ছাড়েন। একটা সময় ভারতীয়-এ দলের স্কোর ছিল ৪ উইকেটে ১১। সেখান থেকে পাদিক্কালের সঙ্গে জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন ধ্রুব জুরেল। কিন্তু ২৬ রানে পাদিক্কাল আউট হয়ে যান। আর ১৮৬ বলে ৮০ রান করে মাঠে ছাড়েন জুরেল।
Advertisement
কয়েকদিন পরই রোহিতরা ডনের দেশে পা রাখবেন পাঁচ টেস্টের সিরিজ খেলতে। সেই স্কোয়াডে আছেন অভিমন্যু, লোকেশ লোকেশ সহ বেশ কয়েকজন ক্রিকেটার। কিন্তু অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তাঁদের পারফরম্যান্স দেখার পর মনে হচ্ছে, এবারের সফর মোটেও সুখের হবে না। উল্লেখ্য, প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া এ দল ২ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে।



