Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিয়ের প্রস্তাব নাকচ করায় প্রেমিকাকে বেধড়ক মারধর, গ্রেপ্তার প্রেমিক সহ ২

বিয়ের প্রস্তাব নাকচ করায় প্রেমিকাকে বেধড়ক মারধর, গ্রেপ্তার প্রেমিক সহ ২
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: এক কলেজ ছাত্রীর সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তা থেকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক। কিন্তু তা নাকচ করে দেন প্রেমিকা। কিন্তু সেটা মেনে নিতে পারেননি ওই যুবক। অভিযোগ, সোমবার পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে প্রেমিকাকে স্কুটিতে তুলে অপহরণের চেষ্টা করেন তিনি। নির্জন জায়গায় নিয়ে গিয়ে প্রেমিকাকে অ্যাসিড মারার হুমকি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর সন্ধ্যায় বাড়ির সামনে রাস্তায় ফেলে দেওয়া হয় ছাত্রীকে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার বেলেগাছিতে। অভিযোগ প্রেমিক সহ তিনজনের বিরুদ্ধে।
Advertisement
জখম ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বারুইপুর হাসপাতালে ভর্তি করেন। তাঁর শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছিল। যদিও প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তাঁর পরিবারের লোকজন বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস জীবনতলা থানা এলাকা থেকে মূল অভিযুক্ত প্রেমিক সহ তার এক সঙ্গীকে গ্রেপ্তার করে। ধৃত প্রেমিকের নাম শাশ্বত বৈদ্য। ধৃত সঙ্গীর নাম রাকেশ দাস। এদিকে, ওই ছাত্রীর পরিবারের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ দায়ের করেছেন শাশ্বতের বাড়ির লোকজন।
চম্পাহাটির সুশীল কর কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বলেন, আমাদের মধ্যে তিন বছরের সম্পর্ক ছিল। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকে আমায় অনেকদিন ধরেই শাশ্বত রাস্তায় উত্যক্ত করত। এমনকী খুন করার হুমকি দেওয়া হয়েছে। সোমবার বিকেলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দু’টি স্কুটিতে কয়েকজন সঙ্গীকে নিয়ে আসে ও। তারপর আমাকে জোর করে একটিতে তুলে গৌরদহ এলাকায় এক চার্চের কাছে নিয়ে যায়। সেখানে আমাকে বেধড়ক মারধর করে।
পুলিস জানিয়েছে, ছাত্রীর বাড়ি বেলেগাছি পঞ্চায়েতের রামকৃষ্ণপল্লিতে। ওই ছাত্রীকে বাড়ির সামনে ফেলে চলে যাওয়ার সময় তাঁর বাড়ির লোক শাশ্বতকে ধরে মারধরও করেন। কোনওমতে সেখানে থেকে পালিয়ে যায় ওই যুবক। তাই অভিযুক্তের বাড়ির লোকও ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ