Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যান্ডেলে উচ্ছেদ, রেলের সঙ্গে বৈঠক বিধায়কের

ব্যান্ডেলে উচ্ছেদ, রেলের সঙ্গে বৈঠক বিধায়কের
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ব্যান্ডেল লোকোপাড়ায় রেলের আবাসন থেকে জবরদখল উচ্ছেদ রুখতে সোমবার রেলকর্তাদের সঙ্গে বৈঠক করলেন চুঁচুড়ার বিধায়ক। এদিন ব্যান্ডেল স্টেশনে গিয়ে রেলের সহকারি ইঞ্জিনিয়ারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিধায়ক অসিত মজুমদার। পরে তিনি বলেন, আবাসনের যে সমস্ত ঘরে কোনও বসতি নেই, সেখানেই আপাতত উচ্ছেদ হবে। লোকোপাড়ার অনেক আবাসনেই দীর্ঘ ৪০ বছর ধরে মানুষ বাস করছেন। আমরা তাঁদের উচ্ছেদ করতে দেব না। এনিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি দ্রুত ডিআরএমের সঙ্গে দেখা করব। ততদিন বস্তি উচ্ছেদ হবে না। প্রসঙ্গত, লোকোপাড়ায় রেলকলোনিতে অনন্ত ১০০টি বাড়ি আছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ