Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যান্ডেল স্টেশনে ধৃত হকার, আরপিএফ অফিস ঘেরাও

ব্যান্ডেল স্টেশন থেকে তিনজন হকারকে গ্রেপ্তার করায় তীব্র উত্তেজনা ছড়াল স্টেশন চত্বরে। মঙ্গলবার রাতে ওই ঘটনাকে কেন্দ্র আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন শুরু করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।

ব্যান্ডেল স্টেশনে ধৃত হকার, আরপিএফ অফিস ঘেরাও
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ব্যান্ডেল স্টেশন থেকে তিনজন হকারকে গ্রেপ্তার করায় তীব্র উত্তেজনা ছড়াল স্টেশন চত্বরে। মঙ্গলবার রাতে ওই ঘটনাকে কেন্দ্র আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন শুরু করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। শেষপর্যন্ত তিনজন হকারকেই মুক্তি দেয় আরপিএফ। তারপরে আন্দোলন প্রত্যাহার করে শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্টেশনে অবৈধভাবে পণ্যবিক্রির অভিযোগে তিনজন হকারকে গ্রেপ্তার করে আরপিএফ। বিকেলের সেই খবর জানার পর আইএনটিটিইউসি নেতৃত্ব সক্রিয় হয়ে ওঠে। রাত আটটা নাগাদ আরপিএফ অফিস ঘেরাও করেন শ্রমিক শাখার জেলা সভাপতি মনোজ চক্রবর্তী। স্টেশন এলাকায় বিপুল জমায়েত করে শাসকদলের শ্রমিক শাখা আন্দোলন শুরু করে। শেষপর্যন্ত অবশ্য ধৃত হকারদের নিঃশর্তে মুক্তি দেয় আরপিএফ। মনোজ চক্রবর্তী বলেন, বিজেপি সরকার মানুষের রুজিরুটি কেড়ে নিতে নানা ষড়যন্ত্র করছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ