Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যবসায়ীকে লুটপাটের   ঘটনায় অধরা দুষ্কৃতীরা

ব্যবসায়ীকে লুটপাটের   ঘটনায় অধরা দুষ্কৃতীরা
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: বিশালাক্ষীতলায় ব্যবসায়ীকে মারধর করে লুটপাটের ঘটনায় বারুইপুর পুলিস এখনও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। তবে দ্রুত অপরাধীরা ধরা পড়বে বলে পুলিস জানিয়েছে। শুক্রবার সকালে বারুইপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যবসায়ী। দোকানের সামনে থাকা সিসিটিভি ফুটেজ জোগাড় করে তদন্ত চালাচ্ছে পুলিস। অনুমান, ব্যবসায়ীর চেনা লোকজনই লুটপাটে জড়িত থাকতে পারে। আক্রান্ত জাকির হোসেনকেও জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে, কারা তাঁর দোকানে খাট কিনতে এসেছিলেন। পুলিস তদন্তে নেমে জানতে পেরেছে, ব্যবসায়ী মহম্মদ জাকির হোসেন মোল্লার দোকানে দুষ্প্রাপ্য সামগ্রী, আন্টিক মুদ্রা, পুরনো আসবাব কিনতে নিয়মিত আসতেন বহিরাগতরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ