Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যবসা করতে গিয়ে প্রতারিত যুবক

ডেলিভারি পার্টনার হিসেবে ব্যবসা করতে গিয়ে একজনকে দেড় লক্ষ টাকা ব্যাঙ্কের মাধ্যমে দেওয়ার পর প্রতারিত হলেন এক যুবক। ওই ঘটনায় বালুরঘাটে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক

ব্যবসা করতে গিয়ে প্রতারিত যুবক
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: ডেলিভারি পার্টনার হিসেবে ব্যবসা করতে গিয়ে একজনকে দেড় লক্ষ টাকা ব্যাঙ্কের মাধ্যমে দেওয়ার পর প্রতারিত হলেন এক যুবক। ওই ঘটনায় বালুরঘাটে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। পুলিস সূত্রে খবর, বালুরঘাট শহরের বাসিন্দা ওই যুবক ডেলিভারি সংস্থার পার্টনার হিসেবে কাজ করতে চেয়েছিলেন। তার সঙ্গে পূর্ব পরিচিত এক যুবককে ব্যাঙ্কের মাধ্যমে দেড় লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা নেওয়ার পর থেকেই সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। টাকা তোলার উপায় না পেয়ে ওই যুবক বালুরঘাটে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাটের ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ