Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হেডেনকে কৃতিত্ব দিলেন বাটলার

ফর্মের ভাটা চলছিল বেশ কিছুদিন ধরেই। টি-২০ বিশ্বকাপেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। আইপিএলের শুরুটা ছিল বেশ হতাশাজনক।

হেডেনকে কৃতিত্ব দিলেন বাটলার
  • ১৩ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

লখনউ: ফর্মের ভাটা চলছিল বেশ কিছুদিন ধরেই। টি-২০ বিশ্বকাপেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। আইপিএলের শুরুটা ছিল বেশ হতাশাজনক। অবশেষে জ্বলে উঠলেন জস বাটলার। লখনউয়ের বিরুদ্ধে করলেন ৩৭ বলে ৬০। তার মধ্যে রয়েছে ১১টি চার। রবিবার ম্যাচ শেষে বাটলার বলেন, ‘সময়টা সত্যিই ভালো যাচ্ছিল না। তবুও হাল ছাড়িনি। চেষ্টা করেছি ভুলত্রুটি শুধরে দ্রুত ফর্মে ফেরার। এই লড়াইয়ে ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেনের থেকে অনেক সাহায্য পেয়েছি। তার ফলে আত্মবিশ্বাস বেড়েছে।’ এদিকে, ক্যাপ্টেন শুভমান গিল বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন। তাঁর মন্তব্য, ‘পাওয়ার প্লে’তে আমাদের বোলাররা যেভাবে বল করেছে, তা অনবদ্য। লখনউয়ের মতো শক্তিশালী দলকে অল্প রানের মধ্যে আটকে রাখার জন্য কৃতিত্ব দিতেই হবে প্রসিদ্ধদের। টার্গেট সহজ হওয়ায় আমরা অনেক চাপমুক্ত হয়ে ব্যাট করতে পেরেছি। এই জয় দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ