Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাসের ধাক্কায় পা হারাতে বসেছেন ব্যবসায়ী, পুলিসকে ঘিরে বিক্ষোভ

বাসের ধাক্কায় পা হারাতে বসেছেন  ব্যবসায়ী, পুলিসকে ঘিরে বিক্ষোভ
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফের পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বারাসতে। দ্রুতগতিতে আসা চাঁপাডালিমুখী বাসের ধাক্কায় জখম হল পথচারীর পা। জখম অবস্থায় বছর চল্লিশের ভবেশ দাস বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসতের হাটখোলা সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে পুলিস পৌঁছলে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। বাসটি আটক করেছে পুলিস। বাসের কর্মীরা অবশ্য পলাতক।

Advertisement

জানা গিয়েছে, পেশায় ফল ব্যবসায়ী ভবেশ দাস রাত ন’টা নাগাদ হাটখোলা থেকে চাঁপাডালির দিকে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় ডাকবাংলো থেকে চাঁপাডালিগামী একটি ধামাখালির বাস যাচ্ছিল। হেঁটে যাওয়া ভবেশকে পিছন থেকে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ভবেশ। ডান পা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। দুর্ঘটনার পরই  পুলিসি নজরদারিতে গাফিলতির অভিযোগ তুলে দফায় দফায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা সৌমেন পাত্র বলেন, ট্রাফিক পুলিসের দায়িত্ব সামলানো কর্মীরা কাজ করেন না। কখনও চায়ের দোকানে আড্ডা আবার কখনও গাছতলায় গিয়ে বসে থাকেন। ভবেশের জামাইবাবু বিকাশ পাত্র বলেন, ও ফলের ব্যবসা করে সংসার চালায়। এখন কি হবে?  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ