Bartaman Logo
১০ জুন, ২০২৬

কন্টেনার ভর্তি ট্রাক পিষে দিল বাস যাত্রীদের, মৃত ৬

শনিবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের মথুরা। সেখানকার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসকে পিষে দিল এক কন্টেনার বোঝাই ট্রাক

কন্টেনার ভর্তি ট্রাক পিষে দিল বাস যাত্রীদের, মৃত ৬
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২
Prefer us on Google

মথুরা, ৭ ফেব্রুয়ারি: শনিবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের মথুরা। সেখানকার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসকে পিষে দিল এক কন্টেনার বোঝাই ট্রাক। দুর্ঘটনাটি ঘটেছে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে সুরের থানা সংলগ্ন এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে ২:৪৫ মিনিটে। বাসটি যাচ্ছিল উত্তরপ্রদেশের নয়ডা থেকে কানপুরের রাসুলাবাদ পর্যন্ত। পুলিশ সূত্রে খবর, মাঝপথে এক যাত্রী প্রাতঃকৃত্যের জন্য বাসকে থামাতে বলে।

Advertisement

সেই মতো চালক, যাত্রীর কথা শুনে রাস্তার ধারে এক জায়গায় বাসটিকে দাঁড় করায়। ঠিক সেই সময়ে কন্টেনার বোঝাই ট্রাকটি বাসটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে ফলে রাস্তায় নামা যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, আহত ১। আহতকে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। ওই বাসের চালক এবং ট্রাক ড্রাইভার দু’জনেই পলাতক। ইতিমধ্যেই পুলিশ দুই চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। সেই সঙ্গে দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ