Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬

গয়ায় পিণ্ডদান করতে যাওয়ার পথে দাউ দাউ করে জ্বলে উঠল পুণ্যার্থীদের বাস, তারপর?

গয়ায় পিণ্ডদান করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন প্রায় ৫০-৬০ জন পুণ্যার্থী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের খগড়িয়া জেলার মানসী থানার অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়কে।

গয়ায় পিণ্ডদান করতে যাওয়ার পথে দাউ দাউ করে জ্বলে উঠল পুণ্যার্থীদের বাস, তারপর?
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪
Prefer us on Google

পাটনা, ২৬ সেপ্টম্বর: গয়ায় পিণ্ডদান করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন প্রায় ৫০-৬০ জন পুণ্যার্থী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের খগড়িয়া জেলার মানসী থানার অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, আচমকাই চলন্ত বাসটিতে আগুন ধরে যায় তবে সময় মতো বাস থামিয়ে যাত্রীদের নীচে নামিয়ে দেওয়ায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 

Advertisement

বাসটিতে থাকা সকলেই নেপাল থেকে গয়ায় পিণ্ডদান করতে যাচ্ছিলেন বলে সূত্রের খবর। মানসী এলাকায় পৌঁছনোর পর হঠাৎ বাসের একটি চাকা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বাসের ভিতরেও দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। বিপদের আশঙ্কা বুঝেই যাত্রীরা দ্রুত বাস থেকে নামতে শুরু করেন। প্রত্যেক যাত্রী নিরাপদে নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। চোখের পলকে দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা বাস। কয়েক মিনিটের মধ্যেই সেটি কার্যত পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় সাময়িকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই প্রথমে পুলিশ ও দমকল বিভাগে খবর দেন। দমকল ও পুলিশ কর্মীদের প্রাথমিক অনুমান, সিএনজি লিক করেই বাসে আগুন লাগে।

স্থানীয় থানার ওসি দীপক কুমার জানিয়েছেন, খগড়িয়া থেকে বড় দমকলের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি সিএনজি চালিত ছিল। মস্ত যাত্রী নিরাপদে রয়েছেন এবং পরে অন্য একটি বাসে করে গয়ার উদ্দেশে রওনা দেন তাঁরা। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। সময়মতো যাত্রীদের বাস থেকে নামিয়ে নেওয়ায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ