Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আগের উপাচার্যের আমলেই বাংলো সংস্কারের অনুমোদন

শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে গত তিন মাসে বিশ্ববিদ্যালয়ে কাজের খতিয়ান তুলে ধরেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ।

আগের উপাচার্যের আমলেই বাংলো সংস্কারের অনুমোদন
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে গত তিন মাসে বিশ্ববিদ্যালয়ে কাজের খতিয়ান তুলে ধরেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ। আগামী পরিকল্পনার কথাও জানান। নিয়োগে অনিয়ম এবং উপাচার্যের বাংলো সংস্কার নিয়ে ওঠা অভিযোগেরও জবাব দেন।

Advertisement

তিনি বলেন, কবে বাংলো শুরু হয়েছিল জানি না। আমি যখন আসি, তখন শুধু পরিকাঠামো খাড়া হয়েছিল। পূর্বতন উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের সময়েই বাংলো সংস্কারের প্রস্তাব অনুমোদিত হয়েছিল। তারপরে ২০১৯ সালে সিপিডব্লিউডিকে এককালীন ৪ কোটি ৯৪ লক্ষ টাকা জমা দেওয়া হয়। শুধু বাংলো নয়, তারমধ্যে কোয়ার্টার সংস্কারও ছিল। তারপরে আর পয়সা দেওয়া হয়নি। 
তিনি বিশ্বভারতীতে আসার আগেই গোটা প্রক্রিয়া শুরু হয়েছিল বলে দাবি করেন। বিষয়টি নিয়ে তাঁকে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এর পিছনে বিশ্বভারতীরই কয়েকজন ব্যক্তি রয়েছেন। তবে এসব চক্রান্তে তিনি দমবেন না বলে জানিয়ে বলেন, যতই চক্রান্ত করা হোক, আমি কাজ করে যাব। নিয়োগে অনিয়মের অভিযোগও খারিজ করেন উপাচার্য। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম মেনেই নিয়োগ হচ্ছে। ডেপুটি রেজিস্ট্রার নিয়োগ নিয়ে জাতীয় তফসিলি কমিশনে শুনানির প্রসঙ্গেও তিনি বলেন, কোনো অনিয়ম হয়নি। বিশ্বভারতীতে ছ’ দিনের হেরিটেজ ওয়াক শুরু হয়েছে। আরও ট্যুর গাইড নেওয়ার প্রক্রিয়া চলছে। পুজোর পর ই-টিকিটও চালু হবে। ১৫ দিন আগে টিকিট বুক করা যাবে। রবীন্দ্রভবন মিউজিয়াম, হেরিটেজ ওয়াক, কলাভবন আর্ট গ্যালারি এবং উত্তরায়ণ কমপ্লেক্সের পাঁচটি বাড়ি এই ব্যবস্থার আওতায় থাকবে। পরে লাইট অ্যান্ড সাউন্ডের টিকিটও যুক্ত হবে। পৃথক এবং কম্বো দুই ধরনের টিকিট থাকবে। নভেম্বরে সুইডেনে রবীন্দ্রনাথকে নিয়ে প্রদর্শনী হবে বলেও জানান উপাচার্য। সেখানে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিশ্বভারতীর পড়ুয়ারাও অংশ নিতে পারেন। এছাড়াও পুজোর আগেই শান্তিনিকেতন ও শ্রীনিকেতনের রাস্তা সংস্কারের কাজ হবে বলে জানান তিনি। 
ছাত্রদের সঙ্গে সরাসরি আলোচনাও শুরু করেছেন উপাচার্য। বিভিন্ন সমস্যা নিয়ে আধিকারিকদের সামনে বসেই সমাধানের চেষ্টা হচ্ছে। আগামী তিন-চার মাসের মধ্যে ক্যাম্পাসে সোলার প্যানেল বসানোর কাজ শেষ হবে। এতে বিদ্যুতের খরচ কমবে বলে দাবি তাঁর। আগামী ডিসেম্বর মাসে ফের অ্যাকাডেমিক-ইন্ডাস্ট্রিয়াল মিট হবে। পাশাপাশি বিশ্বভারতী ক্যাম্পাসে বর্তমানে আয়রনমুক্ত জল সরবরাহ করা হচ্ছে বলেও জানান উপাচার্য। 

Advertisement
সম্পর্কিত সংবাদ