Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

খারাপ ফর্মের জেরে বাদ পড়তে পারেন বুমরাহ

৮ ম্যাচ, ১৮০ বল, ৯০ স্ট্রাইক রেটে মাত্র ২টি উইকেট! চলতি আইপিএলে যশপ্রীত বুমরাহর পরিসংখ্যান। অবাক লাগলেও এটাই সত্যি। ছন্দের ধারেকাছে নেই বুমবুম।

খারাপ ফর্মের জেরে বাদ পড়তে পারেন বুমরাহ
  • ১ মে, ২০২৬ ১০:০৫
Prefer us on Google

মুম্বই: ৮ ম্যাচ, ১৮০ বল, ৯০ স্ট্রাইক রেটে মাত্র ২টি উইকেট! চলতি আইপিএলে যশপ্রীত বুমরাহর পরিসংখ্যান। অবাক লাগলেও এটাই সত্যি। ছন্দের ধারেকাছে নেই বুমবুম। কেরিয়ারে এমন খারাপ সময় কখনও আসেনি তারকা পেসারের। পরিস্থিতি এতটাই খারাপ যে, মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ থেকে বাদও পড়তে পারেন তিনি। দলের সহকারী কোচ কিয়েরন পোলার্ড অন্তত সেই ইঙ্গিতই দিয়েছেন। তাঁর কথায়, ‘বুমরাহ বছরের পর বছর সেরা পারফরম্যান্স মেলে ধরেছে। তবে এবার কিছু সমস্যা হচ্ছে। আসলে ও তো মানুষ। এমন কঠিন সময়ে প্রত্যেক ক্রিকেটারের বিশ্রাম প্রয়োজন।’

Advertisement

এবারের আইপিএলে শুধু উইকেট খরা নয়, প্রচুর রানও বিলিয়েছেন বুমরাহ। ৩০ ওভার বল করে খরচ করেছেন ২৬৪। অর্থাৎ, ওভার প্রতি ৮.৮০ রান, যা টি-২০ কেরিয়ারে বুমবুমের (৭.৩৩) ইকোনমি রেটের থেকে অনেকটাই বেশি। এই ফরম্যাটে তারকা পেসারের বোলিং গড় ১৮.০৮। এবারের আইপিএলে যা বেড়ে হয়েছে ১৩২। শুধু তাই নয়, বুমবুমের বলের গড় গতিও কমেছে। এমন করুণ অবস্থার বিশ্লেষণে রবিচন্দ্রন অশ্বিনের মন্তব্য, ‘ও রান আটকানোর বদলে উইকেট নেওয়ার দিকে ঝুঁকছে। তার জন্যই এত রান খরচ করছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ