Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিনরাজ্যে মহিষ পাচার, হাতেনাতে ধরল পুলিশ, গ্রেপ্তার দুই

বিহার থেকে অসমের শ্রীরামপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মোট ২৬টি মহিষ।

ভিনরাজ্যে মহিষ পাচার, হাতেনাতে ধরল পুলিশ, গ্রেপ্তার দুই
  • ১৭ জুলাই, ২০২৬ ১৬:৪৬
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিহার থেকে অসমের শ্রীরামপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মোট ২৬টি মহিষ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন দুপুরে আলিপুরদুয়ার জেলার কালচিনির নিমতি এলাকায় ৩১-সি জাতীয় সড়কে একটি কন্টেনার আটক করে পুলিশ। এরপর কন্টেনারের ভিতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৬টি মহিষ।

Advertisement

এই ঘটনায় কন্টেনারের চালক জিয়াবুর রহমান এবং খালাসি মহম্মদ লতিফকে আটক করে পুলিশ। ধৃত দুইজন অভিযুক্তের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিষগুলিকে বিহার থেকে অসমের শ্রীরামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের শনিবার আদালতে তোলা হবে। কন্টেনার থেকে উদ্ধার হওয়া ২৬টি মহিষ আপাতত রাজাভাতখাওয়ার সরকারি খামারে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ