নয়াদিল্লি, ১৮ নভেম্বর: দিল্লি কি এখন কার্যত গ্যাস চেম্বার? রাজধানী শহরের বাতাসে বিষবাষ্প কিন্তু সেকথারই সাক্ষী দিচ্ছে। গত এক সপ্তাহ ধরে দিল্লিতে দূষণের যে চিত্রটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল তা সোমবার সকালে ভয়াবহ আকার ধারণ করল। সোমবার ভোরে মরশুমের সবচেয়ে দূষিত বাতাসের সাক্ষী রইল দিল্লিবাসী। সকাল ৯টায় রাজধানীতে এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছে ৪৮৫-তে। যা কিনা এই মরশুমের রেকর্ড। এমনকী, দ্বারকা সেক্টর ৮-এর একিউআই সূচক ৫০০ ছুঁয়ে ফেলেছে বলেও দাবি করা হচ্ছে।
Advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লিতে আগেই গ্র্যাপ-৩ থাকলেও সোমবার থেকে লাগু হয়েছে গ্র্যাপ-৪। যার আওতায় নিষেধাজ্ঞা আরও কঠোর থেকে কঠোরতর হচ্ছে। কোন কোন বিধিনিষেধ সোমবার থেকে বলবৎ হল তা জেনে নেওয়া যাক।
১) দশম ও দ্বাদশ শ্রেণি ছাড়া সমস্ত পড়ুয়াদের ক্লাস হবে অনলাইনে।
২) দিল্লিতে লরির প্রবেশ নিষিদ্ধ। তবে ছাড় রয়েছে অত্যাবশ্যকীয় পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে। এলএনজি, সিএনজি, বিএস-৬ ডিজেল ট্রাক দিল্লিতে প্রবেশের অুনমতি পাবে।
৩) ইভি, সিএনজি, বিএস-৬ ছাড়া দিল্লির বাইরের এলাকার কোনও গাড়ি রাজধানীতে প্রবেশ করতে পারবে না। তবে অত্যাবশ্যকীয় পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর গাড়িতে ছাড় রয়েছে।
৪) দিল্লির নম্বরে রেজিস্ট্রেশন থাকলেও বিএস ৪ বা তার নীচের দক্ষতা সম্পন্ন ইঞ্জিনের কোনও মাঝারি বা ভারী গাড়ি দিল্লিতে চালানোর অুনমতি নেই। অত্যাবশ্যকীয় পণ্য-এর গাড়িতে ছাড়।
৫) দিল্লি ও এনসিআর-এ রাজ্যের সরকারি অফিসগুলোতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হতে পারে।