Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিতর্কিত মন্তব্য: ফের সমন  কমেডিয়ান সময় রায়নাকে

বিতর্কিত মন্তব্য: ফের সমন  কমেডিয়ান সময় রায়নাকে
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: কমেডিয়ান সময় রায়নার অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করে বিপাকে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। এর জেরে বৃহস্পতিবার সময়কে ফের সমন পাঠাল মহারাষ্ট্রের সাইবার ডিপার্টমেন্ট ও মুম্বই পুলিস। আগামী পাঁচদিনের মধ্যে হাজিরা দিতে হবে তাঁকে। এর আগেও তাঁকে সমন পাঠানো হয়েছিল। তবে বর্তমানে আমেরিকায় রয়েছেন সময়। কানাডা ট্যুরের পরিকল্পনাও রয়েছে তাঁর। তাই হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। এর জন্য আরও সময় চান তিনি। পাশাপাশি বাড়ি থেকে জেরার মুখোমুখি হওয়ার আবেদনও করেছিলেন সময়। যদিও তা খারিজ হয়। 
Advertisement
সদ্য সময়ের কমেডি অনুষ্ঠান ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ মা-বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন ইউটিউবার রণবীর। তারপর থেকেই দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। আগামী ১৭ জানুয়ারি এই ইস্যুতে সময়কে হাজিরা দিতে বলেছে মুম্বই পুলিস। সাইবার ডিপার্টমেন্ট তাঁকে তলব করেছে পরের দিন, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি। সময় সহ আরও ৪০জনকে সমন পাঠানো হয়েছে। অন্যদিকে, অসম পুলিসও রণবীর সহ ওই অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে। সদ্য মহারাষ্ট্র সাইবার ডিপার্টমেন্টের সঙ্গে দেখা করেছে অসম পুলিসের দল।
এরই মধ্যে সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন দলমত নির্বিশেষে সাংসদরা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য কঠোর পদক্ষেপের দাবি করেন সাংসদরা। কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে বিষয়টি নিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রকের সঙ্গে কথা বলবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ