Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়িতে ফাঁস দিয়ে আত্মঘাতী 

গলায় ফাঁস লাগা অবস্থায় বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের বিসিন্দাডাঙায় এ নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

বাড়িতে ফাঁস দিয়ে আত্মঘাতী 
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: গলায় ফাঁস লাগা অবস্থায় বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের বিসিন্দাডাঙায় এ নিয়ে চাঞ্চল্য ছড়ায়। 
Advertisement
স্থানীয় সূত্রে খবর, সকাল সাতটা নাগাদ হঠাৎই গলায় ফাঁস লাগা অবস্থায় তাঁকে দেখতে পান বাসিন্দারা। মৃত ব্যক্তির নাম সাগর চৌধুরী (৫৬)। তাঁর এক ছেলে ও ছেলের স্ত্রী রয়েছে। দু’জনই পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাইরে রয়েছেন। বাড়িতে একাই থাকতেন এই ব্যক্তি। কি কারণে এই ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এলাকায়। 
মৃতদেহ উদ্ধার করে প্রথমে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে ও পরবর্তীতে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ