Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ

বিষ্ণুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: অনিয়মের অভিযোগ তুলে সোমবার সকালে বিষ্ণুপুরের খড়বাংলা এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, ১৪৮নম্বর খড়বাংলা লোহারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কোনও কারণ ছাড়াই মাঝে মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে। খাবারের মানও খারাপ। এমনকী ডিমের ঝোলে ভাতের ফ্যান মেশানো হচ্ছে। এমনই অভিযোগ তুলে এদিন সকালে বেশ কয়েকজন মহিলা কেন্দ্রে বিক্ষোভ দেখান। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও ওই কেন্দ্রের কর্মী অভিযোগ অস্বীকার করেছেন। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার রীনা নন্দী বলেন, অভিভাবিকাদের একাংশ আমাকে ১৪৮ নম্বর কেন্দ্রে অনিয়মের বিষয়ে অভিযোগ জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
ওই কেন্দ্রের কর্মী বেলা পাত্র পাল বলেন, গত ১ জানুয়ারি আমার এবং সহায়িকা দু’জনেরই শরীর খারাপ হয়েছিল। এছাড়াও মকর সংক্রান্তি উপলক্ষ্যে দু’দিন কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল। তবে ওই দিনগুলিতে খাবারের খরচ দেখানো হয়নি। এছাড়াও অন্য যেসব অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন। নিয়ম অনুযায়ী কেন্দ্র চালানো হচ্ছে। 
স্থানীয় বাসিন্দা চম্পা লোহার বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সরকারি নিয়ম অনুযায়ী খাবার করছেন না। উপভোক্তাদের নিয়ম মতো খাবার দিচ্ছেন না। এনিয়ে কিছু বলতে গেলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। লোহারপাড়া ষোলোআনা কমিটির এক কর্মকর্তা সাগর কদমা বলেন, আমাদের কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠায় তা নিয়ে সকলকে নিয়ে আমরা রবিবার মিটিং করেছি। সেখানে কর্মীকে সতর্ক করে দেওয়া হয়। তিনি আরও বলেন, লোহারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ঘর নেই। আমাদের ষোলোআনা কমিটির একটি ঘরে তা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ