Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাটে গ্রেপ্তার চার ডাকাত

বসিরহাটে গ্রেপ্তার চার ডাকাত
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: পুলিসের তৎপরতায় বানচাল হল বড়সড় ডাকাতির ছক। শনিবার রাতে বসিরহাটের গোটরা অঞ্চলে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে চার দুষ্কৃতী। ধৃতদের থেকে একটি কার্তুজ ভর্তি বন্দুক উদ্ধার হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইদিন গভীর রাতে বসিরহাটের গোটরা অঞ্চলের বদর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে বেশ কয়েকজন জড় হয়। এই খবর পেয়ে পুলিস সেখানে হানা দেয়। পুলিস দেখে বাকিরা পালিয়ে গেলেও চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় এক রাউন্ড কার্তুজ সহ একটি দেশি বন্দুক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ