Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাট বার অ্যাসোসিয়েশনের দুই কর্তার বিরুদ্ধে রুল জারি

বসিরহাট বার অ্যাসোসিয়েশনের দুই কর্তার বিরুদ্ধে রুল জারি
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্ন আদালতের বিচারককে হেনস্তার অভিযোগে বসিরহাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বার রশিদির বিশেষ বেঞ্চ এই রুল জারি করেছে। ১০ জানুয়ারি একাধিক আইনজীবীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করে বসিরহাট জেলা বিচারককে চিঠি দেন ওই আদালতের অতিরিক্ত বিচারক। এই ঘটনায় পদক্ষেপ চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছেও চিঠি দেন তিনি। প্রধান বিচারপতি এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দেন। এই মামলা শোনার জন্য বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। এদিন এই মামলার শুনানিতে বিচারককে হেনস্তার ভিডিও দেখেন দুই বিচারপতি। তারপর অভিযুক্ত আইনজীবীদের সম্পর্কে তথ্য দেওয়ার বিষয়ে জানান। এই নিয়ে বসিরহাট বার অ্যাসোসিয়েশনের সভাপতির জবাব চায় ডিভিশন বেঞ্চ। এই মামলায় বার কাউন্সিলের পক্ষ থেকে সংযুক্ত হওয়ার আবেদন জানানো হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ