Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাসের ধাক্কায় মৃত্যু বিএসএফ জওয়ানের, জখম আরও ৪

যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হল এক বিএসএফের গাড়িচালকের। জখম হয়েছেন আরও চার জওয়ান। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার ডোডেয়ারহাটের কাকড়িবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। পুণ্ডিবাড়ি থানার পুলিস জানিয়েছে, মৃত বিএসএফ গাড়িচালকের নাম ওম প্রকাশ (৪০)।

বাসের ধাক্কায় মৃত্যু বিএসএফ জওয়ানের, জখম আরও ৪
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দেওয়ানহাট: যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হল এক বিএসএফের গাড়িচালকের। জখম হয়েছেন আরও চার জওয়ান। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার ডোডেয়ারহাটের কাকড়িবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। পুণ্ডিবাড়ি থানার পুলিস জানিয়েছে, মৃত বিএসএফ গাড়িচালকের নাম ওম প্রকাশ (৪০)। ঘটনার খবর পেয়ে পুণ্ডিবাড়ি থানার পুলিস ও বিএসএফ কর্মীরা গিয়ে জখমদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিত্সকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। জখম চার বিএসএফ কর্মী বর্তমানে মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
জানা গিয়েছে, বুধবার রাতে অসম থেকে বিএসএফের একটি গাড়ি কোচবিহারের গোপালপুর ক্যাম্পের দিকে যাচ্ছিল। সেই সময় ডোডেয়ারহাটের কাকড়িবাড়ি রেল ব্রিজ সংলগ্ন এলাকায় আলিপুরদুয়ারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিএসএফের গাড়িটির।
Advertisement
সম্পর্কিত সংবাদ