Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাসের ধাক্কায় জখম সাইকেল চালক  

মানিকচকে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে মানিকচক থানার কামালপুরে। এদিন মথুরাপুরের হাট থেকে বাজার শেষে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন নারায়নপুর কলোনির বাদিন্দা যতীন মণ্ডল।

বাসের ধাক্কায় জখম সাইকেল চালক
 
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: মানিকচকে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে মানিকচক থানার কামালপুরে। এদিন মথুরাপুরের হাট থেকে বাজার শেষে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন নারায়নপুর কলোনির বাদিন্দা যতীন মণ্ডল। সেসময় মালদহের দিক থেকে আসা একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি জখমকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে জখম গুরুতর থাকায় তাকে স্থানান্তর করা হয় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার খবর পেয়ে আসে মানিকচক থানার পুলিস। স্থানীয়দের  সঙ্গে কথা বলে ঘাতক বাসটিকে আটক করে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ