Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাস-অটোয় ভাড়া লাগবে না, বিশেষ ব্যবস্থা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য

বাস-অটোয় ভাড়া লাগবে না, বিশেষ ব্যবস্থা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাল, সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। বারাকপুর বিধানসভা কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য অটো, টোটো, বাসে কোনও ভাড়া দিতে হবে না। স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তীর অনুরোধে আইএনটিটিইউসি পরীক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা করেছে। এজন্য একটি বিশেষ কার্ড তৈরি করেছে তারা। বারাকপুরের ১৫টি স্কুলের সব উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ওই কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। অটো বা বাসে উঠে কার্ডটি দেখালে আর পরীক্ষার্থীদের ভাড়া দিতে হবে না। তবে পরে অটো বা বাস ওই কার্ড দেখালে আইএনটিটিইউসি তাদের ভাড়ার টাকা দিয়ে দেবে। অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে স্থানীয় কাউন্সিলারদের সঙ্গে নিয়ে আইএনটিটিইউসি’র প্রতিনিধিরা ওই কার্ড তুলে দেন।এই পরিকল্পনা সর্ম্পকে আইএনটিটিইউসি’র বারাকপুরের সভাপতি শুভেন্দু চৌধুরী বলেন, গত মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের যাতায়াত করার জন্য অটো, টোটোর ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা করেছিলাম। তখন বিধায়ক রাজ চক্রবর্তী বলেছিলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা পয়সায় যাতায়াতের ব্যবস্থা করা গেলে ভালো হয়। তাঁর প্রস্তাব মতো আমরা সব স্কুলকে কার্ড পৌঁছে দিয়েছি। প্রায় ১০ হাজার কার্ড বণ্টন করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ