নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝ ফাল্গুনেই গরমের দাপটে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। সপ্তাহান্ত থেকেই চড়চড় করে বাড়তে শুরু করেছে পারদ। বসন্তের শুরুতেই গরমের প্রকোপ হওয়ায় রীতিমতো আশঙ্কিত অনেকেই। এখনই গরমের দাপটে কাহিল হওয়ার অবস্থা হলে এরপর কী হবে!
Advertisement
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৪ ডিগ্রি। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।
হাওয়া অফিসের পূর্বাভাস মোতাবেক, আগামী তিন থেকে চার দিন কলকাতায় আবহাওয়ার ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন দেখা যাবে না। আগামী ২৪ ঘণ্টায় গরম সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের পাশাপাশি রাতেও তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলি।