Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সদ্য অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা প্রকাশ্যে স্বীকার করেছেন, তিনি সিঙ্গল নন। অর্থাৎ মনের মানুষের খোঁজ পেয়ে গিয়েছেন তিনি। এর মধ্যেই রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা গিয়েছে, মধ্যাহ্ন ভোজনে ব্যস্ত বিজয়। সঙ্গী রশ্মিকা মন্দানা। একটি রেস্তরাঁয় দেখা গিয়েছে দু’জনকে। একান্তে সময় কাটাচ্ছিলেন তাঁরা। তবে অনুরাগীদের চোখকে ফাঁকি দিতে পারেননি। ক্যামেরাবন্দি হয়েছেন যুগল। চর্চা চলছে, শ্রীলঙ্কার কোনও রেস্তরাঁর ছবি ভাইরাল হয়েছে। এর আগেও একাধিকবার যুগলের সম্পর্কের জল্পনা ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। যদিও তাঁরা মুখ খুলতে রাজি হননি। শীঘ্রই দু’জন আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দিতে পারেন বলে জল্পনা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ