Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশিষ্ট শিক্ষক নেতা কার্তিক সাহা প্রয়াত

বিশিষ্ট শিক্ষক নেতা কার্তিক সাহা প্রয়াত
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষক নেতা কার্তিক সাহা। শুক্রবার সকাল সাড়ে ৮টায় সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিকে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৬ বছর। সেরিব্রাল অ্যাটাক হওয়ায় ৩০ জানুয়ারি বিকেলে তিনি এই হাসপাতালে ভর্তি হন। আইসিইউতে ভর্তি ছিলেন। বাম আমলে প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়া এবং পাশ-ফেল প্রথা বিলোপের বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত করেছিলেন এসইউসিআইয়ের রাজ্য কমিটির এই সদস্য। আন্দোলনের জেরেই চতুর্থ শ্রেণির পড়ুয়াদের বৃত্তি দেওয়ার জন্য গড়ে উঠেছিল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। প্রথম থেকেই তার সম্পাদক ছিলেন তিনি। পরে সহ-সভাপতিও হন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটি সংগঠনের নেতৃত্বে ছিলেন। এসইউসিআইয়ের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে জানিয়েছেন, কার্তিকবাবুর প্রয়াণে শিক্ষক আন্দোলন তথা গণ আন্দোলনের বড় ক্ষতি হল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ