Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিশেষ ক্ষেত্রে আধার সংযুক্তি জরুরি নয় পিএফে

বিশেষ ক্ষেত্রে আধার সংযুক্তি জরুরি নয় পিএফে
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএফের ক্লেম বা টাকা পেতে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (ইউএএন) সঙ্গে আধারের সংযুক্তি বাধ্যতামূলক। আবেদনের ভিত্তিতে অফলাইনে ক্লেম পাওয়ার বিষয়ে কয়েকটি বিশেষ ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিল করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। তারা জানিয়েছে, যে কর্মচারী আধার না নিয়েই বিদেশে কাজ করছেন, তাঁর ক্ষেত্রে আধার সংযুক্তির দরকার নেই। যাঁরা পাকাপাকিভাবে বিদেশের নাগরিকত্ব নিয়েছেন, তাঁদের পাসপোর্ট দেখিয়েই ক্লেম তোলা যাবে। নেপালের নাগরিকদেরও এদেশে পিএফের টাকা বকেয়া থাকলে, তা আধার ছাড়াই তোলা যাবে বলে জানা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ