Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

বিশ্রামে কিয়ারা

বিশ্রামে কিয়ারা
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
একের পর এক কাজ। ধকল সামলাতে না পেরে সামান্য অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী কিয়ারা আদবানি। এ জন্য কিছুদিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন নায়িকা। মুক্তির অপেক্ষায় অভিনেত্রীর ‘গেম চেঞ্জার’। এই ছবিতে দক্ষিণী অভিনেতা রামচরণের বিপরীতে দেখা যাবে কিয়ারাকে। গত শনিবার এই ছবি সংক্রান্ত একটি অনুষ্ঠান ছিল মুম্বইয়ে। তবে সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি নায়িকা। রটে যায় তিনি নাকি হাসপাতালে ভর্তি। যদিও কিয়ারার টিমের তরফে নিশ্চিত করা হয়েছে, অভিনেত্রী হাসপাতালে ভর্তি হননি। বরং একের পর এক কাজের কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। এই জন্য তাঁকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সে জন্য ‘গেম চেঞ্জার’ ছবির ইভেন্টে যোগ দেননি তিনি। কিয়ারা ফের কবে বিশ্রাম থেকে ফ্লোরে ফিরবেন, তা নিশ্চিত করা হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ