Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সরকার, স্বীকার পাক মন্ত্রীর

ঋণের অর্থে কোনওরকমে চলছে পাকিস্তান। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। বিদেশি সংস্থাগুলিও সরকারকে ঋণ দিতে গিয়ে রীতিমতো ইতস্তত করছে। কারণ সে টাকা ফেরত পাওয়া অনিশ্চিত।

বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সরকার, স্বীকার পাক মন্ত্রীর
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ইসলামাবাদ: ঋণের অর্থে কোনওরকমে চলছে পাকিস্তান। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। বিদেশি সংস্থাগুলিও সরকারকে ঋণ দিতে গিয়ে রীতিমতো ইতস্তত করছে। কারণ সে টাকা ফেরত পাওয়া অনিশ্চিত। আগামী দিনে সরকারের সামনে চ্যালেঞ্জ যে আরও কঠিন, তা স্বীকার করে নিলেন সে দেশের অর্থমন্ত্রী মহম্মদ আওরঙ্গজেব। জানালেন দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের আর্থিক সংস্কার ছাড়া গতি নেই। বৃহস্পতিবার ইসলামাবাদে আওরঙ্গজেব বলেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতিতে পৌঁছানোর জন্য কার্যত লড়াই করছে গোটা দেশ। তাই হারানো বিশ্বাস ফেরাতে অবিলম্বে অর্থনৈতিক সংস্কার প্রয়োজন।’ ২০২৩ সালে ডুবতে বসেছিল পাকিস্তানের অর্থনীতি। আইএমএফের সহায়তায় কোনওরকমে সামাল দেয়। কিন্তু মুদ্রাস্ফীতির জেরে এখনও স্থিতিশীল হয়নি দেশটির অর্থনীতি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ