Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে চোখ  আর্লিং হালান্ডের

বিশ্বকাপে চোখ  আর্লিং হালান্ডের
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
ওসলো (নরওয়ে): আর্লিং হালান্ডের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে নরওয়ে। রবিবার এই তারকা স্ট্রাইকারের হ্যাটট্রিকে ভর করে নেশনস লিগে কাজাখস্তানকে পাঁচ গোলের মালা পরায় তারা। সেই সঙ্গে পরেরবার টুর্নামেন্টের লিগ এ’র যোগ্যতা অর্জন করেন হালান্ডরা। এবার আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বের আসরেও ভালো ফল করাই লক্ষ্য এই তারকা স্ট্রাইকারের। হালান্ড জানান, ‘২০২৬ সালে আমাদের সামনে সুযোগ রয়েছে সেরা মঞ্চে পারফর্ম করার। তার জন্য নেশনস লিগে ভালো ফলের প্রয়োজন ছিল। আর তা হয়েছে। গ্রুপ বিন্যাস চূড়ান্ত হওয়ার পরই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’ উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে ইউরোপের ১৬টি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ