সিঙ্গাপুর: টানা তিন ম্যাচ ড্র। দাবার ফিডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ে সম্ভাবনা জিইয়ে রাখলেন ডি গুকেশ। রবিবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে নিলেন ডিং লিরেনের সঙ্গে। কালো ঘুঁটি নিয়ে খেলা শুরু করে দুরন্ত ভাবে চাপ সামাল দেন ভারতীয় দাবাডু। শেষ পর্যন্ত ৪৬ চালে ড্র হয় এদিনের খেলা। দু’জনের পয়েন্টই এখন ৩। চ্যাম্পিয়ন হতে গেলে এখনও সাড়ে চার পয়েন্ট দরকার গুকেশের। ১৪টি গেমের মধ্যে মোট চারটি ড্র ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একটি জয়। এছাড়া হেরেওছেন একটি ম্যাচ।



