Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

বিশ বাঁও জলে

বিশ বাঁও জলে
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
যতক্ষণ শ্যুটিং শুরু না হচ্ছে, ততক্ষণ কোনও কথা নয়। ফিল্মি দুনিয়ায় এই টোটকা মেনে চলেন বহু অভিনেতা। কৃতী শ্যাননেরও কি সেই পথ অনুসরণ করা উচিত? না! তিনি নিজে হয়তো পরবর্তী প্রজেক্ট নিয়ে প্রকাশ্যে তেমন আলোচনা করেননি। কিন্তু অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিকে কৃতী অভিনয় করবেন, এই খবর বলিউডে কান পাতলেই শোনা যেত। সেই ছবি এখন বিশ বাঁও জলে। গত বছর জানা গিয়েছিল, ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা মীনা কুমারীর বায়োপিক তৈরি করবেন। মুখ্য ভূমিকায় তাঁর প্রথম পছন্দ ছিলেন কৃতী। নায়িকার সঙ্গে আলোচনাও খানিক এগিয়েছিল। কিন্তু মাঝপথে সেই প্রজেক্ট থেকে সরে গেলেন মণীশ। ফলে এই ছবির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন করা হলে মণীশ বলেন, ‘আমি বায়োপিকটির সঙ্গে আর জড়িত নই। অন্য কোনও ছবি পরিচালনা করব।’ তবে কেন তিনি এই ছবি থেকে সরে দাঁড়ালেন, তা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। পাশাপাশি এ বিষয়ে মুখ খোলেননি কৃতী নিজেও।   
Advertisement
সম্পর্কিত সংবাদ