Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ১

ইসলামপুরে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক যুবক। বুধবার সন্ধ্যায় ইসলামপুরের নীলাজি বাজার এলাকা থেকে পুলিস ওই যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।

ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ১
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর:  ইসলামপুরে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক যুবক। বুধবার সন্ধ্যায় ইসলামপুরের নীলাজি বাজার এলাকা থেকে পুলিস ওই যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুভারুল ইসলাম ওরফে ফকির। গোয়ালপোখর থানা এলাকার কোটুয়া কলোনির বাসিন্দা।  
Advertisement
ইসলামপুর পুলিস জেলার সুপার জবি থমাস বলেন, ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মালাল রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক মাদক ডেলিভারি দিতে নীলাজি বাজারে এসেছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিস তাকে গ্রেপ্তার করেছে। মাদক কারবারের পিছনে কে আছে, তার তদন্ত চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ