Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিরতির পর ফিরছেন সাগরিকা

বিরতির পর ফিরছেন সাগরিকা
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফের ছবির জগতে ফিরছেন অভিনেত্রী সাগরিকা ঘাটগে। ‘চাক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল ২০২০ সালে একটি টেলিফিল্মে। পাঁচ বছর বিরতির পর অভিনয়ে ফিরলেন ক্রিকেটার জাহির খানের স্ত্রী। জানা গিয়েছে, জয়ীভি ধান্ডার পরিচালনায় ‘ললাট’ ছবিতে কাজ করতে চলেছেন তিনি। ইতিমধ্যে শুরু হয়েছে শ্যুটিং। অভিনেত্রীর কথায়, ‘অফার আসে, তবে সবকিছুই যে ভালো হয় তা নয়। তাই কর্মজীবনে মাঝে মাঝে এমন বিরতি নেওয়া প্রয়োজন বলে মনে করি।’ সাগরিকার মতে, এই ছবিতে যে চরিত্রে তিনি অভিনয় করছেন, সেটি কেবল শক্তিশালীই নয়, সাহসীও। এই ধরনের চরিত্রে অভিনয় করা তাঁর কাছে চ্যালেঞ্জের। তাঁর কথায়, ‘আশা করি এই চরিত্রের জন্য যা প্রয়োজন, তা করতে পেরেছি।’ সাময়িক বিরতির পর কাজে ফেরা যে কোনও পেশায় কঠিন। বিশেষত অভিনেতাদের ক্ষেত্রে তা আরও চ্যালেঞ্জিং। সাগরিকা জানিয়েছেন, ক্যামেরার সামনে এই কয়েক বছর তাঁকে পারফর্ম করতে দেখা না গেলেও অফ ক্যামেরা নিজস্ব প্রস্তুতিতে কোনও খামতি রাখেননি তিনি। নিয়মিত শরীরচর্চা, ডায়েটের মাধ্যমে নিজেকে ফিট রেখেছেন। প্রচুর পড়াশোনা করেছেন। দেশ, বিদেশের ছবি দেখেছেন। অভিনয়ের ওয়ার্কশপও করেছেন তিনি। সাগরিকা জানান, সঠিক সুযোগ এলে যাতে কাজে লাগানো যায়, সেই পরিকল্পনা সব সময়ই তাঁর মাথায় ছিল।    
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ