Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটে মুগ্ধ কপিল দেব

বিরাটে মুগ্ধ কপিল দেব
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: বিরাটের খারাপ সময়ে দাঁত নখ বার করে ঝাঁপিয়ে পড়েছিলেন সমালোচকরা। তারকা ব্যাটার রানে ফিরতেই অনুরাগীদের উল্লাস শুরু। শুধু তাই নয়, প্রাক্তন ক্রিকেটাররাও বিরাটের হয়ে ব্যাট ধরলেন। ১৯৮৩’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলদেবের মন্তব্য, ‘বিরাটের নতুন করে প্রমাণ করার কিছু নেই।’ মুম্বইতে গলফ খেলার ফাঁকে টেস্ট ম্যাচের স্কোরে নজর ছিল কপিলের। কোহলির শতরানের পর চওড়া হাসি প্রাক্তন ভারত অধিনায়কের। রীতিমতো আক্রমণাত্মক সুরে কপিলের মন্তব্য, ‘বিরাট অসাধারণ ক্রিকেটার। পরিসংখ্যানেই যাবতীয় জবাব দিয়েছে ও। তাই সমালোচকদের কথায় পাত্তা দেওয়া নিষ্প্রয়োজন।’ 
Advertisement
বিরাটকে প্রশংসায় ভরানোর পাশাপাশি ভারতীয় দলের জুনিয়র ক্রিকেটারদের নিয়েও মুগ্ধ কপিল। যশস্বী জয়সওয়াল, নীতীশ রেড্ডি, হর্ষিত রানাদের পারফরম্যান্সের তারিফ করেছেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার। কপিলের মন্তব্য, ‘কারও সঙ্গে তুলনা করা উচিত নয়। ওরা আরও ভালো পারফরম্যান্স করার ক্ষমতা রাখে। টেম্পারামেন্ট এক কথায় দারুণ।’ পাশাপাশি অধিনায়ক বুমরাহও মন জিতে নিয়েছেন। স্পিডস্টারকে বড় সার্টিফিকেট দিয়ে কপিল জানান, ‘এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার বুমরাহ। বোলিংয়ের পাশাপাশি ঠান্ডা মাথায় অধিনায়ক হিসেবে গুরুদায়িত্ব সামাল দেওয়া প্রশংসাযোগ্য।’
সম্পর্কিত সংবাদ