Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সম্পত্তির জন্য দিদিকে খুনের চেষ্টা, দেগঙ্গায় গ্রেপ্তার ভাই

সম্পত্তির জন্য দিদিকে খুনের চেষ্টা, দেগঙ্গায় গ্রেপ্তার ভাই
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের সঙ্গে দিদির বিবাদ চলছিল। সেই অশান্তি চরমে উঠলে দুই ভাই দিদিকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। শেষমেশ গলায় শাড়ির ফাঁস দিয়ে খুনেরও চেষ্টা চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার পাথরঘাটা এলাকায়। দিদির শ্বশুরবাড়ির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জখম রোশনারা বিবি বর্তমানে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। দেগঙ্গা থানার পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আক্রান্তের এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, দেগঙ্গার পাথরঘাটা গ্রামে ওই পরিবারের চার শতক জমি রয়েছে। নিয়ম অনুযায়ী, ওই জমির অংশীদার রোশনারা বিবিও। অভিযোগ, দিদিকে না জানিয়েই পুরো জমি নিজেদের নামে করে নিয়েছেন দুই ভাই। এ নিয়ে দুই ভাই ও দিদির মধ্যে অশান্তি অনেকদিনের। সোমবার রাতে দুই ভাইয়ের হাতে আক্রান্ত হন রোশনারা বিবি। তিনি বলেন, আমাকে জমি না দিয়ে দুই ভাই চার শতক জমি ভাগ করে নিয়েছে। আমি প্রতিবাদ করলে ওইদিন রাতে আমাকে ব্যাপক মারধর করে। শুধু তাই নয়, আমার গলায় শাড়ির ফাঁস দিয়ে খুনের চেষ্টাও করে। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই ভাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ