Bartaman Logo
১০ জুন, ২০২৬

বারাণসীতে মাঝ গঙ্গায় দু’টি নৌকার সংঘর্ষ, ৬০ জন যাত্রী নিয়ে উল্টে গেল একটি নৌকা

বারাণসীতে মাঝ গঙ্গায় দু’টি নৌকার সংঘর্ষ, ৬০ জন যাত্রী নিয়ে উল্টে গেল একটি নৌকা
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বারাণসী, ৩১ জানুয়ারি: উত্তরপ্রদেশের বারাণসীতে নৌকাডুবি! মাঝ গঙ্গায় দুটি নৌকার সংঘর্ষের জেরে ৬০ জন যাত্রী নিয়ে উল্টে গেল একটি একটি। আজ, শুক্রবার দুপুরে বারাণসীর মন মন্দির ঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
Advertisement
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাঝ গঙ্গায় একটি ছোট নৌকা এবং একটি বড়ল নৌকার মধ্যে আচমকা সংঘর্ষ হয়। এর জেরেই উল্টে যায় একটি নৌকা। নৌকাটিকে মোট ৬০ জন যাত্রী ছিলেন। তবে প্রত্যেকেই ‘লাইফ জ্যাকেট’ পড়েছিলেন। তাই বড়সড় দুর্ঘটনার হাত থেকে তাঁরা রক্ষা পান। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা। উদ্ধারকাজে হাত লাগান জল পুলিসও। সুত্রের খবর, সব যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসন ঘটনাটির তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ