Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

বরুণের বিপরীতে তিন নায়িকা

বরুণের বিপরীতে তিন নায়িকা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
ডেভিড ধাওয়ান পরিচালিত একটি রোমান্টিক ছবিতে দেখা যাবে অভিনেতা বরুণ ধাওয়ানকে। তাঁর বিপরীতে থাকবেন দুই নায়িকা— ম্রুনাল ঠাকুর ও পূজা হেগড়ে। ইতিমধ্যে ছবির যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আরও একজন নায়িকাকে দেখা যাবে অভিনেতার বিপরীতে। শোনা যাচ্ছে, ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী মৌনী রায় থাকবেন এই সিনেমায়। একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে নায়িকাকে। মৌনীর চরিত্র প্রসঙ্গে নির্মাতাদের তরফে এখনই কিছু খোলসা করা হয়নি। তবে তাঁর চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে খবর। এ সম্পর্কে মৌনী অবশ্য এখনই কিছু বলতে চাননি। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’, ‘ভেদা’ ছবিতে দেখা গিয়েছিল মৌনীকে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ