Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

বরুণের বিপরীতে কে?

বরুণের বিপরীতে কে?
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
অবশেষে নায়িকা পেলেন অভিনেতা বরুণ ধাওয়ান। বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে একটি ছবিতে কাজ করছেন বরুণ। তবে তাঁর বিপরীতে কে থাকবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা অব্যহাত। অবশেষে যাবতীয় জল্পনার অবসান। শোনা যাচ্ছে, বরুণের সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী পূজা হেগড়ে। ছবির সম্ভাব্য নাম, ‘হ্যায় জওয়ানি তো ইশক হোতা হ্যায়।’  এই ছবির হাত ধরেই প্রথমবার বরুণের সঙ্গে জুটি বাঁধবেন নায়িকা। সদ্য নায়িকা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন। তার মাধ্যমেই বরুণের সঙ্গে জুটি বাঁধার খবর দেন তিনি। কমেডি ঘরানার এই ছবির কাজ শুরু হবে শীঘ্রই। ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। শোনা যাচ্ছে, আগামী বছর শুরু থেকে শ্যুটিং হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ