Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বরানগরে স্বামীজির নামে রাস্তার প্রস্তাব বিধানসভায়

বরানগরে স্বামীজির নামে রাস্তার প্রস্তাব বিধানসভায়
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার বছর বিদেশে কাটানোর পর ১৮৯৭ সালে আজকের দিনে (১৯ ফেব্রুয়ারি) কলকাতায় ফেরেন স্বামী বিবেকানন্দ। জাহাজ থেকে তিনি নামেন বজবজে। সেখান থেকে ট্রেনে পৌঁছন শিয়ালদহ। স্টেশন থেকে তাঁর অনুগামীরা ঘোড়ার গাড়িতে করে তাঁকে নিয়ে যান আলমবাজার মঠে। বুধবার বিধানসভায় এই কথা জানিয়ে, আলমবাজার এলাকার একটি রাস্তার নাম ‘স্বামী বিবেকানন্দ সরণি’ করার আর্জি জানালেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।  
Advertisement
এছাড়া রাজ্য সঙ্গীতের মতোই পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট একটি পতাকা হওয়া উচিত বলে এদিন বিধানসভায় বক্তব্য পেশ হল। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন, অন্যান্য রাজ্যের যেমন পতাকা রয়েছে, তেমনই এরাজ্যেরও একটি পতাকা হোক। 
Advertisement
সম্পর্কিত সংবাদ