Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ  

বারাকপুরে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ
 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়ি সংক্রান্ত একটি মামলায় গত ৮ জানুয়ারি প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করেছিল বারাকপুর পুলিস কমিশনারেট। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেদিন তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। পরের দিন অবশ্য সিআইডির তলবে সাড়া দিয়েছিলেন তিনি। ভাটপাড়া পুরসভার তরফে দায়ের হওয়া ওই মামলায় শুক্রবার ফের অর্জুনকে তলব করা হয়। এদিন নির্ধারিত সময়ে বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগের নতুন অফিসে হাজির হন তিনি। সেখানে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে তদন্তকারীদের বিরুদ্ধেই সরব হন অর্জুন। তিনি বলেন, ‘পুলিসের কোনও হোমওয়ার্ক নেই। উল্টোপাল্টা প্রশ্ন করেছে। চেয়ারম্যানের কী কাজ, তার ব্যাখ্যা চেয়েছে আমার কাছে। আসলে আমার সময় নষ্ট করা হচ্ছে এভাবে। কিন্তু এতে তো রাজ্য পুলিসের ভাবমূর্তি ক্রমশ খারাপ হচ্ছে। পরবর্তী সময়ে আমাকে আবারও ডাকা হতে পারে  বলে জানিয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ