Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে ‘ভাইয়ারাজ’ বন্ধে ব্যবস্থার নেওয়ার নির্দেশ নয়া সিপির

বারাকপুরে ‘ভাইয়ারাজ’ বন্ধে ব্যবস্থার নেওয়ার নির্দেশ নয়া সিপির
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অতীতে অপরাধের রেকর্ড আছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ নজরদারি শুরু করল বারাকপুর পুলিস কমিশনারেট। নতুন পুলিস কমিশনার অজয় ঠাকুরের নির্দেশে প্রতিটি থানা সেই কাজ শুরু করেছে। সেইসঙ্গে শাহজাদার মতো আর কোনও বড় অপরাধী বারাকপুর শিল্পাঞ্চলে ‘অপারেট’ করলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিস কমিশনার। শাহজাদাকে জিজ্ঞাসাবাদ করে তার অপরাধের ধরন সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তার উপর ভিত্তি করে বাকিদেরও গ্রেপ্তারের পরিকল্পনা করা হয়েছে।
Advertisement
ইতিমধ্যে প্রতিটি থানার আইসি, এসি, ডিসিদের নিয়ে ক্রাইম কনফারেন্স করেছেন পুলিস কমিশনার অজয় ঠাকুর। সেখানে বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে দাদাগিরি বা ‘ভাইয়ারাজ’ বন্ধ করতে পুলিসকে কঠোর দাওয়াই দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কোনও গোলমাল হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। দল, রং, মত দেখা হবে না।
( নতুন পুলিস কমিশনার অজয় ঠাকুর। -ফাইল চিত্র)
Advertisement
সম্পর্কিত সংবাদ