Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুর ডিডি অফিসে অর্জুনকে দু’ঘণ্টা ধরে জেরা

বারাকপুর ডিডি অফিসে অর্জুনকে দু’ঘণ্টা ধরে জেরা
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মঙ্গলবার বারাকপুর ডিডি অফিসে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলার অভিমুন্য তিওয়ারি তাঁর বিরুদ্ধে এফআইআর করেছিলেন। সেই মামলাতেই এদিন অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেন অফিসাররা। ডিডি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের অর্জুন সিং বলেন, বাম আমলে জননেতাদের এভাবে হেনস্তা করা হতো না। বাংলায় প্রতিহিংসার নোংরা রাজনীতি চলছে। অর্জুনের কটাক্ষ, তাঁর বিরুদ্ধে ১৭৪টা মামলা হয়েছে। ৩৬৫টা মামলা করে দিক। তাহলে বারাকপুরে দলীয় কার্যালয় থেকে তিনি রোজ হাজিরা দেবেন। এদিন ডিডি অফিস চত্বরে হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন পুত্র পবনকুমার সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, রাজা দত্ত প্রমুখ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ