নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২২ জানুয়ারি বারাকপুর আদালতের অদূরে শ্যুটআউট-এর ঘটনা ঘটেছিল। তাতে গুলিবিদ্ধ হয়েছিলেন মহম্মদ ইমদাদ নামে এক ব্যক্তি। সেই ঘটনায় শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হল নীরজ যাদব ওরফে বল্লিকে। তাঁর বাড়ি বারাকপুর এলাকাতেই। তাঁকে এদিন বারাকপুর এসিজেএম আদালতে তোলা হলে বিচারক মণিকা চট্টোপাধ্যায় দশদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। এর আগে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে চারজনকে গ্রেপ্তার করা হল। মূলত বন্ধুদের মধ্যে শত্রুতার জেরেই এই ঘটনা।



